আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পাকিস্তানে শিয়া ব্যক্তিত্বদের উপর হামলার ধারবাহিকতায় গত শনিবার (২৮শে জানুয়ারী) সকালে ড. সৈয়দ বাকের হুসাইন রাজাভী’র পুত্র ড. সৈয়দ জাফার মুহসেন রাজাভী (৬০) করাচীতে তার বাসভবনের সম্মুখে সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন।
শহীদ ঐ চিকিত্সকের আত্মীয় ‘সৈয়দ আলীম হায়দার রাজাভী’ তার উপর হামলার হওয়ার ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন : অজ্ঞাত এক ব্যক্তি ঐ দিন সকাল ১০ টায় করাচী’র গোলবার্গ অঞ্চলের ১৩ নং ব্লকে অবস্থিত তার বাড়ীতে এসে তাকে বাইরে আসার জন্য বলে। ড. সৈয়দ জাফার মুহসেন বাড়ী হতে বের হওয়ার সাথে সাথে অপর এক সন্ত্রাসী জাফার মুহসেনের মাথাকে উদ্দেশ্যে করে গুলি চালায়। অতঃপর ঐ ব্যক্তির সাথে মোটরবাইক যোগে ঘটনাস্থল ত্যাগ করে।
এ প্রতিবেদন বলা হয়েছে যে, ঐ চিকিত্সক ‘আলে আবা’ নামক যেয়ারতের কাফেলা’র প্রধান ও ‘আলে আবা’ ইমামবাড়ী’র কর্মকর্তা এবং পাঁচ (২ পুত্র ও ৩ কন্যা) সন্তানের জনক ।
বলাবাহুল্য, ড. সৈয়দ জাফর মুহসেন রাজাভী, শাহাদাতের পূর্বে কখনও সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হুমকির শিকার হননি এবং রাজনৈতিক কোন কর্মকাণ্ডের সাথেই তিনি জড়িত ছিলেন না।
শিয়া এ চিকিত্সকের শাহাদাতের মধ্য দিয়ে চলতি মাসে পাকিস্তানে মোট ২১ জন শিয়া শহীদ হল।#